logo

Home
Welcome to the Frontpage
বি-বাড়িয়ায় পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 27 June 2010 06:50

ব্রাহ্মণবাড়িয়ায় পৃৃথক দুটি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় ২০টি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়। নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে ও বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে নাসিরনগরের কুন্ডা গ্রামের জিল্লু মিয়া ও আয়েশ রেজার লোকদের মধ্যে গত শুক্রবার বিকেল ৫টায় সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ২০টি দোকান ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। সংঘর্ষের সময় চান্দুরা-আখাউড়া সড়কে ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

 সুত্র:- http://www.shamokal.com/

 
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 27 June 2010 06:40

বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের হালদারপাড়া ও মৌলভীপাড়া এলাকায় কয়েকটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, অপরিচ্ছন্ন পরিবেশে রক্ত সঞ্চালন করা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা না থাকায় জরিমানা করা হয়েছে।

 সুত্র:- http://www.shamokal.com/

 
অভিনন্দন PDF Print E-mail
Written by Administrator   
Wednesday, 27 January 2010 08:28

ব্রাহ্মণবাড়িয়া ইনফো.কম আপনাদের জানাচ্ছে প্রানঢালা অভিনন্দন। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণির মানুষের কাছে ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় সকল ধরনের তথ্য পৌছে দেওয়ার জন্য আমরা তৈরী করেছি brahmanbariainfo.com নামের একটি তথ্যনির্ভর বাংলা ওয়েব সাইট brahmanbariainfo.com ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় বাংলা ওয়েব সাইট এই সাইটের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধ, বিখ্যাত ব্যক্তি, পযটন, শহর নির্দেশিকা, শিক্ষা, ব্যবসা, জরুরী, আইটি, স্বাস্থ্যসেবা, চাকরি, সংবাদপত্র, কেনাকাটা, খেলাধুলা, সংস্কৃতিসহ আরো অনেক ধরনের তথ্যের সন্নিবেশ ঘটানোর চেষ্টা করছি এই ওয়েব সাইটে আমরা প্রতিনিয়ত সকল ধরনের সাম্প্রতিক তথ্য প্রদান করে থাকি

এই ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ধরনের শিক্ষা বিষয়ক তথ্য তথা একাডেমিক নোটিশ গুলোকে ইন্টারনেটের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের নিকট পৌছৈ দেওয়ার চেষ্টা করছি। এ লক্ষ্যে পৌছার জন্য আপনাদের সহায়তা একান্ত প্রয়োজন। আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের যে কোন ধরনের একাডেমিক নোটিশ আমাদের মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করে ছাত্রছাত্রীদের নিকট পৌছে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের নোটিশগুলোকে আমাদের নিকট পৌছে দিতে হবে। এজন্য আমাদের অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে সাবিক সহযোগীতা পেতে পারেন।

আপনাদের একটু সহযোগীতা আমাদেরকে এর তথ্য প্রকাশের সুযোগ বাড়িয়ে দিতে পারে এবং সেই সাথে সম্মৃদ্ধ করতে পারে আমাদের এই ওয়েবসাইটকে।

আপনাদের সাবিক সহযোগীতায় আমাদের একমাত্র কাম্য।

 

 

 

ধন্যবাদান্তে

ওয়েব এ্যাডমিনিষ্ট্রেটর

ব্রাহ্মণবাড়িয়া ইনফো.কম।

ইমেইল -  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 27 June 2010 06:12
 

নোটিশ বোর্ড

ভোট

এই সাইটটি আপনাদের কেমন লেগেছে?
 

সংবাদপত্রের লিংক

লগ ইন



অনলাইনে আছেন

We have 1 guest online

Powered by