| অভিনন্দন |
|
|
|
| Written by Administrator |
| Wednesday, 27 January 2010 08:28 |
|
ব্রাহ্মণবাড়িয়া ইনফো.কম আপনাদের জানাচ্ছে প্রানঢালা অভিনন্দন। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণির মানুষের কাছে ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় সকল ধরনের তথ্য পৌছে দেওয়ার জন্য আমরা তৈরী করেছি brahmanbariainfo.com নামের একটি তথ্যনির্ভর বাংলা ওয়েব সাইট। brahmanbariainfo.com ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় বাংলা ওয়েব সাইট। এই সাইটের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধ, বিখ্যাত ব্যক্তি, পযটন, শহর নির্দেশিকা, শিক্ষা, ব্যবসা, জরুরী, আইটি, স্বাস্থ্যসেবা, চাকরি, সংবাদপত্র, কেনাকাটা, খেলাধুলা, সংস্কৃতিসহ আরো অনেক ধরনের তথ্যের সন্নিবেশ ঘটানোর চেষ্টা করছি। এই ওয়েব সাইটে আমরা প্রতিনিয়ত সকল ধরনের সাম্প্রতিক তথ্য প্রদান করে থাকি। এই ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ধরনের শিক্ষা বিষয়ক তথ্য তথা একাডেমিক নোটিশ গুলোকে ইন্টারনেটের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের নিকট পৌছৈ দেওয়ার চেষ্টা করছি। এ লক্ষ্যে পৌছার জন্য আপনাদের সহায়তা একান্ত প্রয়োজন। আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের যে কোন ধরনের একাডেমিক নোটিশ আমাদের মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করে ছাত্রছাত্রীদের নিকট পৌছে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের নোটিশগুলোকে আমাদের নিকট পৌছে দিতে হবে। এজন্য আমাদের অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে সাবিক সহযোগীতা পেতে পারেন। আপনাদের একটু সহযোগীতা আমাদেরকে এর তথ্য প্রকাশের সুযোগ বাড়িয়ে দিতে পারে এবং সেই সাথে সম্মৃদ্ধ করতে পারে আমাদের এই ওয়েবসাইটকে। আপনাদের সাবিক সহযোগীতায় আমাদের একমাত্র কাম্য।
ধন্যবাদান্তে ওয়েব এ্যাডমিনিষ্ট্রেটর ব্রাহ্মণবাড়িয়া ইনফো.কম। ইমেইল - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
|
| Last Updated on Sunday, 27 June 2010 06:12 |
শিক্ষা

